Building a Legacy of Innovation and Community
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি হাজারো দক্ষ প্রকৌশলীর আঁতুড়ঘর। এই বিশাল কমিউনিটিকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। কর্মজীবনে একে অপরকে সহযোগিতা করা, কারিগরি দক্ষতা বিনিময় এবং ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য। এখানে আপনি পাবেন অভিজ্ঞ সিনিয়রদের দিকনির্দেশনা এবং আপনার সমমনা বন্ধুদের প্রাণশক্তি।
আমাদের মূল লক্ষ্য হলো সকল ডিএপিআইয়ানদের (DPIans) মধ্যে একটি পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলা। কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
একটি সমৃদ্ধ কারিগরি সমাজ গঠন করা, যেখানে প্রতিটি প্রকৌশলী একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। আমরা স্বপ্ন দেখি এমন একটি প্ল্যাটফর্মের, যা বাংলাদেশের প্রযুক্তিগত বিপ্লবে নেতৃত্ব দেবে।